Sunday, April 19, 2026
spot_img
হোমঅর্থনীতিটাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াসিনে কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি...

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াসিনে কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াসিনে জাহানারা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি। শনিবার (২৫ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের কৃষিবিদ বৃন্দের ব্যানারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ এস. এম. খালিদ, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

 

 

বিশেষ অতিথি হিসেবে করটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, এবং জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম।

বক্তারা বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে সার, বীজ ও কীটনাশকের সহজলভ্যতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার ঘটানো প্রয়োজন।

অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা, উন্নত জাতের বীজ ও কীটনাশক ওষুধ বিতরণ করা হয়।

বক্তারা আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির ভিত্তি কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদের প্রতি সম্মান, প্রণোদনা ও সহায়তা বৃদ্ধি করা সময়ের দাবি।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়