Thursday, April 16, 2026
spot_img
হোমঅর্থনীতিপাইপ ফেটে টাঙ্গাইলে গ্যাস সরবরাহ বন্ধ, ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন

পাইপ ফেটে টাঙ্গাইলে গ্যাস সরবরাহ বন্ধ, ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাস সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গেছে। এতে প্রায় ১৪ হাজার গ্রাহক ও ১৫টি সিএনজি স্টেশনসহ সব ইন্ডাস্ট্রিতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

এদিকে গ্যাসপাইপের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছে।

 

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের উপর বিদ্যুতের খুঁটি ছিল। দুর্ঘটনার পর সেই খুঁটি সরানোর কাজ চলছে। বর্তমানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।

 

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়