বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে টাঙ্গাইলের ঘাটাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এডভোকেট ওবায়দুল হক নাসিরের সমর্থনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৩ ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলার ইউনিয়ন বিভিন্ন এলাকা থেকে হাজারও নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, ঘাটাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সভাপতি আব্দুল বাছেত করিম, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন হেলাল।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, কৃষকদল,শ্রমিকদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।







