Sunday, May 3, 2026
spot_img
হোমখেলাধুলাঘাটাইলে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

ঘাটাইলে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

আব্দুল লতিফ, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মাইধারচালা মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় ঘাটাইল খাদিজা ফ্যাশন হাউজ একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে দিগড় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ঈদের দ্বিতীয় দিন শনিবার (১ এপ্রিল ) বিকেলে উপজেলার দিগড় ইউনিয়নের মাইধালচালা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সহ সভাপতি ও ৭নং দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার।

ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ লাল মাহমুদের সভাপতিত্বে এসময় ঘাটাইল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সভাপতি এস এম আব্দুল লতিফ, দিগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন,৭নং দিগড় ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহ আলম বাদশাহ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়