Friday, May 1, 2026
spot_img
হোমআইন ও আদালতঘাটাইলে ভ্রাম্যমান আদালতের ড্রেজার উচ্ছেদ অভিযান

ঘাটাইলে ভ্রাম্যমান আদালতের ড্রেজার উচ্ছেদ অভিযান

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান।

আজ ২৬ নভেম্বর (বুধবার) সকালে দিঘলকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাগুনডালি গ্রামে ঝিনাই নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার ব্যবহার অনুপযোগী করে বিনষ্ট করা হয়। এছাড়া আনুমানিক ৫৫০ ফুট ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়। একইসাথে ড্রেজারের মালিকের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে অবৈধ ড্রেজার ও পাইপের মালিক দাবিদার কাউকে পাওয়া যায়নি।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান বলেন,অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হবে

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়