Monday, May 25, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন ঘাটাইল উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা তাপসী শীল,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমতাজ বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাফিউল আলম,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল হান্নান সরকার সহ আরো অনেকে।

আলোচনা শেষে অদম্য নারীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়