Tuesday, July 28, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে নায়েবের বিরুদ্ধে ভুল প্রতিবেদনের অভিযোগ,বিপাকে প্রকৃত দখলদার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

ঘাটাইলে নায়েবের বিরুদ্ধে ভুল প্রতিবেদনের অভিযোগ,বিপাকে প্রকৃত দখলদার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে পৌর ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) শাহিনা খাতুনের বিরুদ্ধে ভুল ও মিথ্যা প্রতিবদন দাখিলের অভিযোগ ওঠেছে।

শুরুতে জানা যায় উপজেলার সদর ইউনিয়নের বাইচাইল গ্রামের মৃত রায়েজ উদ্দিনের ছেলে মোঃ আকবর হোসেন (৫৯) বাদী হয়ে গত এপ্রিল মাসের ২০ তারিখে একই গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী মৃত ইউনূস আলীর দুই ছেলে ওসমান গণি (৪৫) ও আবু হানিফ (৪২) এবং এক চাচাতো ভাই জোয়াদ আলী (৬০) এর বিরুদ্ধে বাইচাইল মৌজায় সর্বশেষ জরিপ অনুযায়ী বি. আর এস. জে. এল নং ৩০ খতিয়ান খতিয়ান নং ৪৯ দাগ নং ১৫৭৮ এর ৭৫ শতাংশ ভূমিতে গাছপালা স্থাপন করে,বে-আইনিভাবে ভোগ করার অভিযোগে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০১৩ এবং ৮ ধারায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য যথাক্রমে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ করেন।

এরপর আদালতের নির্দেশ অনুযায়ী ইউনিয়ন ভূমি অফিস থেকে সরজমিনে গিয়ে একটি প্রতিবেদন করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা। প্রতিবেদনে উল্লেখ করা হয় উক্ত ভূমিতে আড়াই বছর যাবত দখলে রয়েছেন মামলার বাদী পক্ষ। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

ভুক্তভোগী মো. আবু হানিফ বলেন মামলা দায়ের করা উল্লেখিত ভূমিতে বিগত প্রায় ১০০ বছর ধরে বাপ দাদা সহ আমরা ভোগ দখলে রয়েছি যাহার সকল প্রকার দলিল পত্র আমাদের কাছে রয়েছে। অথচ প্রতিবেশী আকবর হোসেনের কাছ থেকে টাকা নিয়ে নায়েবের মনগড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে  আড়াই বছর ধরে উল্টো বাদীর দখলে রয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের হয়রানিতে ফেলা হচ্ছে। আমরা সরকারের কাছে একটি সঠিক ও নির্ভুল যোগ্য সমাধান চাই।

 

স্থানীয়রা জানান বিগত প্রায় ১০০ বছর ধরে উক্ত ৭৫ শতাংশ ভূমিতে ভোগ দখল করে আসছেন মৃত ইউনূস আলী এবং বর্তমানে একই জায়গায় বহাল রয়েছেন তার ছেলে ওসমান গণি (৪৫) ও মোঃ আবু হানিফ(৪২) যাহার বি. আর এস. জে. এল নং ৩০,খতিয়ান নং ৪৯ ও দাগ নং ১৫৭৮

এ বিষয়ে ইউপি সদস্য মোঃ সেলিম মিয়া বলেন এলাকাবাসীর কোন তথ্য ও মতামত প্রকাশ ছাড়াই মন গড়া একটি প্রতিবেদন দাখিল করেছেন নায়েব। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এ বিষয়ে সঠিক ও নির্ভুল তথ্য নিয়ে পুনরায় প্রতিবেদন দাখিল করার দাবী জানান তিনি।

 

এ ঘটনায় ঘাটাইল সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহিনা খাতুন সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করে বলেন, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে আমারও প্রতিবেদনটি ভুল হতে পারে তবে এটি সংশোধনের সুযোগ রয়েছে।

 

মামলার বাদী মো. আকবর হোসেন প্রথমে সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি না হলেও পরবর্তীতে আদালতে দায়ের করা একটি মামলার কথা উল্লেখ করে বিষয়টি এড়িয়ে যান তিনি।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন জানান, যেহেতু এই বিষয়ে ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ অনুযায়ী একটি মামলা রয়েছে সেহেতু এটি আদালতের বিষয়,তবে বিবাদী পক্ষ একটি নারাজি দিয়ে দিলে বিষয়টি পুনঃ তদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়