Monday, May 25, 2026
spot_img
হোমআজকের পত্রিকাঘাটাইলে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

ঘাটাইলে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

সারা বাংলাদেশের ন্যায় জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইলে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ (২১অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার সদর ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নিয়ামতপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

জনসভায় জেলা জাকের পার্টি রন্ধন ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি ও টাঙ্গাইল ০৩ ঘাটাইল আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আব্দুল আজিজ খান (অটল)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।

জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ রমজান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সহ সভাপতি মোঃ লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল নওশের,উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ হোসেন আলী,জেলা জাকের পার্টি রন্দন ফন্টের সভাপতি মনিরুজ্জামান মনির,জেলা জাকের পার্টির ছাত্রী ফ্রন্টের সভাপতি,সালেহা বেগম,জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি মোঃ রিপণ মিয়া সহ জাকের পার্টির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জনসভা শেষে র‍্যালিটি নিয়ামতপুর বাজার চত্বর থেকে আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়।

 

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়