Monday, May 25, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে আলিশান বেকারীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ঘাটাইলে আলিশান বেকারীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ঘাটাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং খাবারে নিষিদ্ধ রাসায়নিক ও রং ব্যবহারের দায়ে আলিশান বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (০৮ নভেম্বর) বিকেল ৫ টায় ঘাটাইল পৌরসভার গরুহাটি এলাকার আলিশান বেকারী কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। তিনি বলেন অভিযানকালে আলিশান বেকারী কর্তৃপক্ষ বিভিন্ন খাদ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ক্ষতিকারক রং ব্যবহার করা ও বিভিন্ন পণ্যে ইচ্ছামত মেয়াদের তারিখ বসানো ছাড়াও বিএস টিআই অনুমোদনহীন কারখানার সামগ্রিক পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে মালিক পক্ষকে কঠোরভাবে সতর্ক থাকার কথা বলা হয়।

অভিযান পরিচালনাকালে জেলা ভোক্তা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যের একটি সহায়তাকারী দল উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়