টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজার আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এলেঙ্গা পৌরসভার চিনামুড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ নুর আহমেদ।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া,সহ-সভাপতি আব্দুল বারেক, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, কালিহাতী দৈনিক যুগান্তর প্রতিনিধি ও মজলুমের কন্ঠ নিজস্ব প্রতিবেদক তারেক আহমেদ,উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা,যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা বলেন,জনগণের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই।
উপজেলা মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থেকে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চাই। আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।
এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, এলেঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব এডভোকেট আজগর আলীসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







