Thursday, April 30, 2026
spot_img
হোমআজকের পত্রিকাআগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করছে।

শনিবার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। কারণ এটি যদি ব্যাহত হয়, তবে দেশের অগ্রগতি ও আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি আরও বলেন, “ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল মানুষ সবসময় ওত পেতে থাকে। তারা অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা সৃষ্টি করে সরকারকে বিব্রত করতে চায়। নির্বাচন নিয়ে দাবি-দাওয়া, আন্দোলন চলছেই— এগুলো গণতন্ত্রের অংশ। তবে নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।”

মডেল মসজিদ নির্মাণ প্রকল্প প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা জানান, “ইতোমধ্যে ৩৫০টিরও বেশি মডেল মসজিদ নির্মাণ সম্পন্ন হয়েছে। যেগুলোর হস্তান্তর প্রক্রিয়াধীন, সেগুলো দ্রুত শেষ করা হবে। যেসব স্থাপনার কাজে ত্রুটি পাওয়া গেছে, সেগুলো যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়