Wednesday, February 18, 2026
spot_img
হোমঅন্যান্যবাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট খেলতে দল ঘোষণা জিম্বাবুয়ের

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট খেলতে দল ঘোষণা জিম্বাবুয়ের

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস এবং অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন।

চলতি বছরের শুরুর দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আরভিন। সে ম্যাচে চোটের কারণে ছিলেন না উইলিয়ামসও। তবে এবার দুইজনই ফিরেছেন গুরুত্বপূর্ণ সফরে।
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে আরভিনের বদলি হিসেবে খেলা ওয়েসলি মাধভেরে জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে। তবে সেই ম্যাচের দল থেকে তিনটি পরিবর্তন এসেছে বাংলাদেশ সফরের দলে।
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ইতিহাস গড়া ব্লেসিং মুজারাবানি আবারও পেস আক্রমণে নেতৃত্ব দেবেন। সে ম্যাচে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। পেস ইউনিটে তাকে সঙ্গ দেবেন রিচার্ড এনগারাভা। দলে একমাত্র এখনো অভিষিক্ত নন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
২০২০ সালের ফেব্রুয়ারির পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। সফরের প্রথম ম্যাচটি ২০ এপ্রিল শুরু হবে সিলেটে, দ্বিতীয় ও শেষ টেস্টটি চট্টগ্রামে শুরু হবে ২৮ এপ্রিল।
জিম্বাবুয়ের ১৫ সদস্যের স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।
টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়