Thursday, February 19, 2026
spot_img
হোমঅন্যান্যভাইরাল লামিসার আলোচিত প্রেমিক সোহাগ অবশেষে মুক্তি পেলেন

ভাইরাল লামিসার আলোচিত প্রেমিক সোহাগ অবশেষে মুক্তি পেলেন

ভাইরাল লামিসা-র আলোচিত প্রেমিক সোহাগ অবশেষে টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা ৫টা ২০ মিনিটে তিনি কারাফটক অতিক্রম করে বাইরে আসেন।

মুক্তির খবর ছড়িয়ে পড়তেই কারা ফটকের সামনে ভিড় জমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং বহু গণমাধ্যমকর্মীর। দীর্ঘদিনের প্রতীক্ষিত এ মুহূর্তে ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন স্বজনরা।

চার মাস কারাভোগের পর মুক্ত সোহাগ কারাফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে বলেন,
“আমি আইন-আদালত এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ। লামিসাকে নিয়ে সামনে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই।”

আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী আজই তাকে মুক্ত করা হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

সোহাগ মুক্তি পাওয়ার পর এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়