সারাদেশে ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ঘাটাইল উপজেলায় প্রায় এক লক্ষ ১লক্ষ ১৮ হাজার ৫০০ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার হবে।
এ উপলক্ষে আজ ১২ সেপ্টেম্বর ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
টিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাইদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু নয়িম মোহাম্মদ সোহেল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষক খলিলুর রহমানসহ আরো অনেক।







