Wednesday, February 18, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে ফসলি জমির মাটি কাটায় দুইজনের কারাদন্ড

ঘাটাইলে ফসলি জমির মাটি কাটায় দুইজনের কারাদন্ড

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের আলু পাকুটিয়া গ্রামে জমির শ্রেণি পরিবর্তন করে মাটি বিক্রি করার দায়ে দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এদের একজনকে একমাস ও অন্যজন কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

রবিবার ( ১৮ মে) রাত ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোঃ লাল মাহমুদ(৫৬) ও ট্রাক চালক মোঃ জয়নাল(২৫)। এ সময় মাটি পরিবহন করার (ফরিদপুর মেট্রো-ড১১-০১৬০) এবং (ঢাকা মেট্রো ড-১১-৬৯৬৬) দুটি ট্রাক রাষ্ট্রের নামে বাজেয়াপ্ত ও দুটি এস্কেভেটরের(ভেকু) দুটি ব্যাটারী জব্দ করা হয়।

 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানানো হয়। ইউএনও জানান, উপজেলা দিঘর ইউনিয়নে মোঃ লাল মাহুমুদ জয়নাল নিয়নীতির তোয়্ক্কাা না করে কৃষি জমি মাটি কেটে অন্যত্র বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। ঘটনা স্থলে গিয়ে তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরে কারাদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, উপজেলা যদি কোথাও অবৈধভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান করা হবে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়