Sunday, April 19, 2026
spot_img
হোমঅন্যান্যখাদ্যদ্রব্য বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।।

খাদ্যদ্রব্য বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।।

টাঙ্গাইলের ঘাটাইলে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত ও দু:স্থদের মাঝে কম্বল বিতরণের পাশাপাশি খাদ্যদ্রব্য বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকড়ী ও আথাইল শিমুলের ৫০টি পরিবারের নিকট সরকারের পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের খাদ্যদ্রব্যের প্যাকেট হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, বৈরি আবহাওয়া চলাকালীন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়