Monday, May 25, 2026
spot_img
হোমআজকের পত্রিকাঘাটাইলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

ঘাটাইলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্যদিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে শহরের গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাঈনুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ছেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম,পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শামীম মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. হেলালুর রহমান খান ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাসানুজ্জামান তরুণ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ মোস্তাক আহমেদ সাগর।

এ সময় বক্তারা বলেন, ফেব্রুয়ারিতে সরকার জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। এজন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। সমাবেশ শেষে বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়