Thursday, September 10, 2026
spot_img
হোমঅন্যান্যসিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি রফিক গ্রেফতার

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি রফিক গ্রেফতার

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম রফিক (৩০) গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

শনিবার দুপুরে রফিককে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় রফিক এজাহারনামীয় আসামি ছিলেন। ঘটনার পর তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়।

ওসি আরও বলেন, রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরবর্তীতে র‌্যাব ও পুলিশের সমন্বিত অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

গ্রেফতারের ঘটনায় টুকেরবাজার এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়