Wednesday, February 18, 2026
spot_img
হোমআজকের পত্রিকানো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে ঘাটাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে ঘাটাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফিলিস্তিনিদের উপর ইসরাইয়েলের চলমান গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঘাটাইল শহরের কলেজ মোড় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সর্বস্তরের মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ অবস্থান কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার বিচারের দাবিতে’ নানা স্লোগান দেন। এসময় বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দেন এবং বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে আরও জোরালো ভূমিকার দাবি জানান তারা।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়