আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঘাটাইলে দলিয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এবারের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঘাটাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে সকল কর্মসূচি উদযাপন করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহন হয়।
এই সংক্রান্ত এক ফেইসবুক পোস্টে আগামী সংসদ নির্বাচনে টাংগাইল-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সম্ভাব্য প্রার্থী জনাব বলেন, আগামী ৩০ শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঘাটাইলে স্মরণকালের সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠান বাস্তবায়নের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করার আহ্বান জানান।
তার ফেইসবুক পোষ্ট টি হুবুহ তুলে ধরা হলো
“ ঘাটাইল উপজেলার সম্মানিত ব্যবসায়ী , বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকবৃন্দ এবং সর্বস্তরের সম্মানিত নাগরিকগণ “ আসসালামু আলাইকুম
আগামী ৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী । এই উপলক্ষে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে সকল কর্মসূচি উদযাপন করা হবে । শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেউ যদি বিএনপির নাম বলে কোন দোকান ,কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তির কাছে অর্থ দাবী করে তাহলে কোন সহযোগিতা না করার অনুরোধ করছি । যদি কোন হুমকি আসে আইনশৃংখলা বাহিনীকে জানান। ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোন প্রকার অনুদান গ্রহণ না করা নির্দেশনা দেয়া হয়েছে ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনাদের সবাই কে আমাদের কর্মসূচি গুলোতে অংশগ্রহণের সাদর আমন্ত্রণ জানাচ্ছি ।
ধন্যবাদান্তে
ওবাইদুল হক নাসির







