Wednesday, April 29, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলের সন্ধানপুরে বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত

ঘাটাইলের সন্ধানপুরে বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নে গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে (২০ অক্টোবর) বিকেলে এই পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগে বিপুল সংখ্যক স্থানীয় মানুষের অংশগ্রহণে এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়