Thursday, April 30, 2026
spot_img
হোমঅন্যান্যগণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপি’র হাসনাত আব্দুল্লাহর

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপি’র হাসনাত আব্দুল্লাহর

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং সেই আদেশ ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে। তিনি বলেন, “এখন যদি চুপ্পুর কাছ থেকে সেই আদেশ নিতে হয়, তবে তা হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক।”

রোববার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত  আব্দুল্লাহ আরও বলেন, এনসিপি তিনশ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আমরা যেন একটি গুণগত ও কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি, তার জন্য রাজনৈতিক দলগুলোর বড় দায়িত্ব রয়েছে।”

শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “শাপলা প্রতীক কেন দেবে না, তার কোনো ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। এর ফলে কমিশনকে ঘিরে সংশয় তৈরি হয়েছে— যদি নির্বাচনে কোনো অনিয়ম হয়, তখনও কি তারা ব্যাখ্যা দেবে?”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।

সভায় বক্তারা সংগঠনের তৃণমূল শক্তিশালীকরণ, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও জাতীয় রাজনীতিতে এনসিপির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়