Wednesday, February 18, 2026
spot_img
হোমঅপরাধইলিশ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫

ইলিশ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫

ইলিশ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ চলাকালীন আজ ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল মহোদয়ের নির্দেশক্রমে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থিত বড়মেধা সরিষা আটা গ্রামের গোড়াদহ ব্রিজের পার্শ্ববর্তী বল্লা বিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৬০টি চায়নাদুয়ারি জাল জব্দ করা হয় যার আনুমানিক দৈর্ঘ্য ৪৫০০ ফুট এবং মূল্য প্রায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা। জব্দকৃত জাল The Protection and Conservation of Fish Act, 1950 এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে বিনষ্ট করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জনাব মো: আনিসুর রহমান মিয়া, সহকারী মৎস্য কর্মকর্তা, ঘাটাইল মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করে ঘাটাইল থানার পুলিশ সদস্যগণ।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়