টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ এবং নিবন্ধন বিহীন মোটর সাইকেল চালনার অপরাধ আইনে অর্থ দন্ড প্রদান।
শনিবার (২০ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুর রহমান।
এ সময় ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকার মেসার্স মামুনি ব্রিকস এর ম্যানেজারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৮(২) ধারা অনুসারে ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করেন।
অপরদিকে ঘাটাইল কলেজ মোড়ে নিবন্ধনবিহীন মোটরসাইকেল চালনার অপরাধে দুই ব্যক্তির প্রত্যেককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭২ ধারা মোতাবেক ১,০০০ (এক হাজার) টাকা করে অর্থদণ্ড করা হয়। এছাড়া ধারা ১১৫ অনুসারে মোটরসাইকেল দুইটি থানায় ডাম্পিং করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এছাড়া আচরণবিধি প্রতিপালনের জন্য শহরের বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ করা হয়।







