Sunday, April 26, 2026
spot_img
হোমঅন্যান্যসারাদেশের মতো টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

সারাদেশের মতো টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে প্রথম দিন শান্তিপূর্ণভাবে ১০টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।আজ প্রথম দিন এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে।

সকাল সাড়ে ১০টার দিকে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ সহ অন্যান্য কর্মকর্তা শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মো.রকিবুল ইসলাম ও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

 

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে। উপজেলার ১০টি কেন্দ্রের  ভেন্যুতে পরীক্ষা চলছে।  এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪হাজার ৪৪৭ জন।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়