Thursday, April 30, 2026
spot_img
হোমঅপরাধঘাটাইলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি

ঘাটাইলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে।

দিনব্যাপী এ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

উপজেলার বিভিন্ন স্থানে পথসভা ও উঠান বৈঠক

কর্মসূচির অংশ হিসেবে সাগরদিঘী ইউনিয়নের কামালপুরের সোবাহান মার্কেট, ফকির মার্কেট, মালির চালার আমতলা, পাগারিয়ার বিমানপাড়া মোড়, তেমোড় বাজার, মালির চালার মৈনুত্তিরচালা এবং মালির চালার চুলাবর বাজার এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি নেতারা দলের ৩১ দফার মূল বক্তব্য জনগণের মধ্যে তুলে ধরেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন আহ্বান জানান।

‘৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা’

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির বলেন,

“বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার রূপরেখা। আমরা এ বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।”

তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং বিএনপি সেই পরিবর্তনের আন্দোলনে জনগণকে সঙ্গে নিতে বদ্ধপরিকর।

জনগণের সাড়া

কর্মসূচিতে স্থানীয় জনগণ বিএনপির উদ্যোগকে স্বাগত জানায় এবং তাদের দাবি-দাওয়ার বিষয়ে মতবিনিময় করেন। উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দলের পক্ষ থেকে সহানুভূতির আশ্বাস দেন।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়