Monday, May 25, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে একাডেমিক ভবন উদ্বোধন মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে একাডেমিক ভবন উদ্বোধন মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে একাডেমিক ভবন উদ্বোধন ও মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার লোকের পাড়া ইউনিয়নের বখশিয়া দাখিল মাদ্রাসা এবং পরবর্তীতে একইদিন বেলা ১২ টায় কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলা ভবন উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ।

অনুষ্ঠানে বকশিয়া দাখিল মাদ্রাসা সুপার মো. মাঈনউদ্দিন এবং কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মাজেদ মিয়া।

এ সময় উক্ত মাদ্রাসা ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মারুফ হোসেন
ঘাটাইল প্রতিনিধি
০৯/১০/২৫

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়