Wednesday, February 18, 2026
spot_img
হোমঅন্যান্যটাঙ্গাইলের ঘাটাইলে খাকুরিয়া ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ঘাটাইলে খাকুরিয়া ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে খাকুরিয়া ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার সকালে স্থানীয়দের উদ্যোগে খাকুরিয়া ব্রিজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কহিনূর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, দেওপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল প্রমুখ। এসময় স্থানীয় শিক্ষার্থী শিক্ষার্থী ও গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেওপাড়া ইউনিয়নের অনেক ব্রিজের কাজ শেষ হয়েছে। কিন্ত ৪ বছরেও খাকুরিয়া ব্রিজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে ব্রিজের কাজ ফেলে রেখে পলাতক রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা দ্রুতই ব্রিজের কাজ শেষ করার দাবি করছি।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়