প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দফা দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
সোমবার (৬ অক্টোবর) সকালে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থান নেন উপজেলার স্বাস্থ্য সহকারীরা।বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন,ঘাটাইলের ব্যানারে সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঘাটাইল শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান,সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম,রোকেয়া নাজনীন,হাফিজা নাসরিন সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সরকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবী জানান।অবস্থান কর্মসূচিতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
ঘাটাইলে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালন
টাঙ্গাইল উত্তর সর্বশেষ







