সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সোহেল (৩০) নামে এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত সোহেলের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইলে উপজেলার সন্ধানপুর ইউনিয়ন কোকরবাড়ি মায়দারচালা গ্রামে ।
সোহেল সৌদি আরবে আল তাওয়িক নামে এক কোম্পানিতে কাজ করতেন। তিনি কোম্পানির হয়ে বলদিয়া ভিসা রোড ক্লিনারের কাজ করতেন। বিশ্বস্ত সুত্রে জানা যায় আজ সকাল ৬ ঘটিকায় কোম্পানি গাড়ি চালানোর সময় আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এবং সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।







