Monday, January 19, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

ঘাটাইলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

ঘাটাইলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটির সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইল জিবিজি সরকারি কলেজ মাঠে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শারীরিক কসরত প্রদর্শন করা হয়। পাশাপাশি দেশাত্মবোধক গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিজয়ের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল চাঁন মিয়া, জিবিজি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, সাবেক পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সরোয়ার রিজভী, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ জিবিজি সরকারি কলেজের শিক্ষকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়