Thursday, May 14, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে ৮৫ গ্রাম হেরোইনসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

ঘাটাইলে ৮৫ গ্রাম হেরোইনসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

ঘাটাইল উপজেলার পৌর এলাকার কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে ৮৫ গ্রাম হেরোইনসহ মজিবর রহমান (৬৯) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মজিবর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভুবনপাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খানের নেতৃত্বে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে মজিবর রহমানকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তার পায়ের স্যান্ডেলের ভেতর থেকে ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান মুঠোফোনে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়