Wednesday, February 18, 2026
spot_img
হোমঅন্যান্যসখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন গ্রেফতার

সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকা থেকে ২০ এপ্রিল ররিবার রাতে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন(৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি চৌকস দল
সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় অভিযান চালায়। ওই বাসায় মাদক কারবারি হারুন ভাড়া থাকতো। অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি হারুনকে গ্রেফতার করে টাঙ্গাইল ডিবি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সখীপুর থানার ওসি মোঃ জাকির হোসেন।
মাদক কারবারি হারুন উপজেলার কাকরাজান ইউনিয়নের সাপিয়াচালা এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়