টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হতদরিদ্র গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ও দুপুরে মধুপুর উপজেলার মির্জা বাড়ি ইউনিয়নের ফাজিলপুর গ্রামে গর্ভবতী মায়েদের এই খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিতরণ কার্যক্রমে মির্জাবাড়ী, দূর্গাপুর ও মধুপুর পৌরসভা, পাশাপাশি মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১০৮০ জন গর্ভবতী মাকে পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রদান করেছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আজাদ বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। গর্ভাবস্থায় মায়ের সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত না হলে, সুস্থ শিশুর জন্ম সম্ভব নয়। তাই আমাদের সকলের দায়িত্ব, গর্ভবতী মায়ের সুস্থতা নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “গর্ভবতী মায়েদের জন্য সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম ও ভারী কাজ থেকে বিরত থাকা প্রয়োজন। এ সময় মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সুস্থ শিশুর জন্মে সহায়ক ভূমিকা রাখে।”
এসময় তিনি গর্ভবতী নারীদের জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্যও প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজাদ সমর্থন গোষ্ঠীর সাধারণ সম্পাদক আরশাফুল ইসলাম মাসুদ, নুরুল আলম মেম্বার, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, মঞ্জু ফকির, মিনহাজ হোসেন, মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বিতরণ অনুষ্ঠানে মধুপুর-ধনবাড়ীর কর্নেল আজাদ সমর্থিত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সমাজে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সম্ভাবনা রাখে।







