Monday, January 19, 2026
spot_img
হোমঅন্যান্যউপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র মানুষের হাতে কম্বল বিতরণ

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র মানুষের হাতে কম্বল বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে গভীর রাতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ।

শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র মানুষের হাতে ব্যক্তিগতভাবে কম্বল পৌঁছে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে রাতে হঠাৎ অভিযানে বের হন ইউএনও। তিনি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে রাস্তার ধারে থাকা ছিন্নমূল মানুষ এবং ঘরবন্দি দুস্থদের মাঝে উষ্ণতার পরশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ।

এ সময় ইউএনও আবু সাঈদ বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই গভীর রাতে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চসংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োচিত ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়