Sunday, April 19, 2026
spot_img
হোমআজকের পত্রিকাআসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ‍্যে জেলা প্রশাসকের ঘাটাইল উপজেলা পরিদর্শন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ‍্যে জেলা প্রশাসকের ঘাটাইল উপজেলা পরিদর্শন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ ২৩/০১/২৬ তারিখ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং অফিসার, টাঙ্গাইল। পরিদর্শনে তিনি নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সর্বোচ্চ আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ প্রদান করেন।
তিনি উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং ভোটারদের জন্য শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। পরিদর্শনে তিনি বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও দ্রুততম সময়ে সকল ভোট কেন্দ্র আই পি ক্যামেরার আওতায় নিয়ে আসতে সহকারী রিটার্নিং অফিসারকে নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টাঙ্গাইল; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; জেলা নির্বাচন অফিসার; উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইলসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।
টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়