Wednesday, February 18, 2026
spot_img
হোমঅপরাধসুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে চাঁদা দাবি, থানায় জিডি

সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে চাঁদা দাবি, থানায় জিডি

 কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে জালাল উদ্দীন নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সালাউদ্দিন টুকু। গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানায় জিডি করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ তথ্যটি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দীন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে বিদেশি একটি নম্বর থেকে সুলতান সালাউদ্দিন টুকুর নামে চাঁদা দাবি করা হয়।
বিষয়টি জানতে পেরে সালাউদ্দিন টুকু জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জিডি করেছেন। এ ঘটনায় জালাল উদ্দীনও থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
ভুক্তভোগী জালাল উদ্দীন জানান, ‘সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়ের ক্ষতি করেছি, এমন কথা জানিয়ে গত ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি টাকা দাবি করে।
পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে ও সংবাদ সম্মেলন করে হেনস্তার হুমকি দেয়। তাৎক্ষণিক বিষয়টি টুকু ভাইকে জানালে তিনি আইনি ব্যবস্থা নিতে বলেন। পরে থানায় সাধারণ ডায়েরি করি।’
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি গোষ্ঠী আমার সুনাম ও আমার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এমন নোংরা ষড়যন্ত্র করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের কাছে জড়িত ব্যক্তি ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছি। আমার অবস্থান সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়