Sunday, March 8, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে টিভি সাংবাদিককে হত্যার হুমকি

ঘাটাইলে টিভি সাংবাদিককে হত্যার হুমকি

রেষ্টুরেন্টে অসামাজিক কার্যকলাপের সংবাদ প্রকাশ

টাঙ্গাইলের ঘাটাইলে মিনি চাইনিজ রেষ্টুরেন্টের নামে যুবক যুবতীদের প্রেম লীলার অভয় আশ্রম খুলে বসেছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

এ বিষয়ে গত ১৬ মে তারিখে আনন্দ টিভি সহ বিভিন্ন ইলক্টিক ও প্রিন্ট মিডিয়ায় স্বচিত্র নিউজ প্রচারের জেরে আনন্দ টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মো. শোয়েব কে হত্যার হুমকি দেয়া হয়েছে।

রোববার রাত ২ টার সময় অজ্ঞাত স্থান থেকে ফোনে কল করে এ হত্যার হুমকি দেয়া হয়। বিষয়টি নিয়ে সাংবাদিক আবু মো. শোয়েব ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায ভুগছেন।

জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার দুপুরে ঘাটাইল থানায় জিডি করেন উক্ত সাংবাদিক।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়