Monday, January 19, 2026
spot_img
হোমগণমাধ্যম বার্তাঘাটাইল পৌর এলাকায় অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান

ঘাটাইল পৌর এলাকায় অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান

ঘাটাইল পৌর এলাকায় অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান শুরু করেছে ঘাটাইল পৌরসভা।

আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু করে এখন পর্যন্ত চলা এ অভিযানে প্রায় শতাধিক অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে।

শহরের কলেজ মোড় সংলগ্ন, পুরাতন বাস স্টান্ড,  এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার জনাল আবু সাইদ।

জানা যায়, ঘাটাইল শহরের যত্রতত্র বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত ব্যানার-ফেস্টুন ও সাইনবোর্ডে ছেয়ে গেছে। আর পৌরসভার অনুমোদন না নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার-ফেস্টুন রাস্তার দু’ধারে বা উপরে বিদ্যুতের খুঁটিতে ঝুঁকিপূর্ণভাবে টাঙিয়ে শহরের সৌন্দর্যই কেবল বিনষ্ট করছে না, পৌরসভার বিপুল পরিমাণ রাজস্বও ফাঁকি দিচ্ছে।

দীর্ঘদিন পর আজ সোমবার এসব অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযানে নামে পৌরসভা।
এ অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কোচিং সেন্টার, স্কুল-কলেজের প্রায় শতাধিক অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার জনাল আবু সাইদ ঘাটাইল ডটকম কে জানান, আজ ২ জুন থেকে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে

এ বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়