Wednesday, February 18, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলের বন মামলায় জামিন বাতিল, আসামি কারাগারে

ঘাটাইলের বন মামলায় জামিন বাতিল, আসামি কারাগারে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বন মামলায় এজাহারভুক্ত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বন আইনে টাঙ্গাইল জেলার ধলাপাড়া রেঞ্জের বিট কর্মকর্তাসহ কয়েকজনকে হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।

এ মামলায় অভিযুক্ত আসামিরা উচ্চ আদালতে জামিন আবেদন করলে,আসামিদের আগামী চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। আজ মঙ্গলবার (১৫এপ্রিল) সকালে জেলার বন আদালতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সজীব চৌধুরীর আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে, তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানো হয়।

উল্লেখ:গত জানুয়ারি ৩১তারিখে বনবিভাগের ৮জন কর্মীর ওপর পূর্ব পরিকল্পনা অনুসারে দায়িত্ব পালনের সময় অভিযুুক্তরা অতর্কিত হামলা চালায়। এ হামলায় স্থানীয় বিট কর্মকর্তা আব্দুল কদ্দুসের মাথায় গুরুত্বর জখমসহ বাকিদের পিটিয়ে আহত করা হয়।এবিষয়ে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড.আবু নাসের মহসিন হোসেন বলেন,সরকারি কাজে বাধা ও হত্যা চেষ্টা মামলায় তদন্ত সাপেক্ষে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়