ঘাটাইলে ৯টি ভোটকেন্দ্র পরিদর্শন করলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ এবং উপজেলা নির্বাচন অফিসার এ. এম. শামসুজ্জামান।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় তারা উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আওতাধীন মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরগোপিনপুর ফাজিল মাদ্রাসাসহ মোট ৯টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণের পরিবেশ এবং সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, “আমরা আগাম ভোটকেন্দ্র পরিদর্শন করছি যাতে নির্বাচনের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রতিটি ভোটকেন্দ্র আইপি ক্যামেরার আওতায় আনা হবে। ভোটগ্রহণকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
তিনি আরও জানান, উপজেলার সকল ভোটকেন্দ্র পর্যায়ক্রমে পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।
ঘাটাইলে ৯টি ভোটকেন্দ্র পরিদর্শন করলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার
টাঙ্গাইল উত্তর সর্বশেষ







