ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
ঘাটাইলের নিয়ামুতপুর এলাকার মিশুক চালক রুহুল আমীন হ-ত্যা-র প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ঘাটাইল উপজেলা রিক্সা-ভ্যান, ব্যাটারি চালিত ইজিবাইক ও মিশুক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে ঘাটাইল কলেজ মোড় প্রদক্ষিণ করে ঘাটাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঘাটাইল উপজেলা রিক্সা-ভ্যান, ব্যাটারি চালিত ইজিবাইক ও মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. খ. ম. রাশনাত করিম কানন।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
সভাপতি আ. খ. ম. রাশনাত করিম কানন তার বক্তব্যে বলেন,
“নিরীহ মিশুক চালক রুহুল আমীনকে নির্মমভাবে হ-ত্যা করার ঘটনা মানবতার জন্য কলঙ্কজনক। আমরা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে, সে জন্য ইউনিয়নের সকল সদস্য ও চালকদের সতর্ক থাকতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান, যিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমাবেশে ইউনিয়নের শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন এবং রুহুল আমীনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।







