Thursday, April 30, 2026
spot_img
হোমঅন্যান্যএক বিশাল ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এক বিশাল ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রংপুর সদর উপজেলার ৩ নং চন্দনপাঠ ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক বিশাল ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ই নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের জামায়াতে ইসলামের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মাহবুবুর রহমান বিলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম রংপুর মহানগর আদর্শ শিক্ষা ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুল গনি, সূরা কর্ম উলামা আমির অধ্যাপক শাহজাহান সিরাজ, এবং ইউনিয়ন সেক্রেটারি মোঃ শাহজাহান আলীসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

সমাবেশে অধ্যাপক শাহজাহান সিরাজ তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের থেকে সাবধান থাকতে হবে, যারা জনগণের অধিকার কেড়ে নিতে চায়।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম ও ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানান।

ইউনিয়ন সেক্রেটারি মোঃ শাহজাহান আলী তার বক্তব্যে হেফাজতের হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং বলেন, “জামায়াতে ইসলাম জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। ইউনিয়ন পর্যায়ে ভাতা কার্ড বা অন্য কোনো সহযোগিতা পেতে জনগণকে কষ্ট পেতে হবে না, ইনশাআল্লাহ।”

সমাবেশ চলাকালীন সময়ে ভোটারদের মধ্য থেকে এক শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি বক্তৃতা দেওয়ার অনুমতি পান। তার আবেগপূর্ণ বক্তব্যে উপস্থিত জনতা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং মাহবুবুর রহমান বিলালের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া সমাবেশ চলাকালীন এশার আজানের সময় বক্তৃতা অব্যাহত থাকায় উপস্থিতদের মাঝে কিছু প্রশ্ন ওঠে। এ বিষয়ে ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আজহার আলী জানান, মঞ্চের পক্ষ থেকে আজানের জবাব দেওয়া হয়েছিল, তাই এ নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই। তিনি সবাইকে এ বিষয়ে অযথা আলোচনা না করার আহ্বান জানান।

অবশেষে অধ্যাপক মাহবুবুর রহমান বিলাল তার সমাপনী বক্তব্যে রংপুর-৩ আসনের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “জনগণের দুঃখ-কষ্টে পাশে থাকব, তাদের কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ।”

তার বক্তব্য শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে রাত ১০টার দিকে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়