আজ সকাল ১০টায় ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে দিনব্যাপি স্কাউট ইউনিট লিডারশিপ রিফ্রেশার্স ট্রেনিং এর শুভ উদ্বোধন হয়েছে।
প্রোগ্রামের শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সাইদ। এ সময় সেখানে স্কাউটের জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রশিক্ষক এবং অংশগ্রহনকারি ঘাটাইলের সকল প্রতিষ্ঠানের স্কাউটগন উপস্থিত ছিলেন।
স্কাউটিং হচ্ছে যুবদের জন্য বয়স্ক নেতার দ্বারা পরিচালিত আন্দোলন। স্কাউটদের ধারাবাহিক প্রশিক্ষণের জন্য বয়স্ক নেতাদের দায়িত্ব অপরিসীম। দেশের স্কাউট সদস্য সংখ্যাবৃদ্ধি এবং মানসম্পন্ন স্কাউটিং নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্কাউটদের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে স্কাউটারদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন যুগোপযোগী এবং উন্নত প্রশিক্ষণ। বাংলাদেশ স্কাউটস -এর প্রশিক্ষণ বিভাগ এ জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।







