Sunday, April 19, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইল কেন্দ্রীয় শহীদ মিনার এ ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ঘাটাইল কেন্দ্রীয় শহীদ মিনার এ ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘাটাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল হাতে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মরণ করেন তারা। অনেকেই একুশের প্রতীকী সাদা-কালো পোশাক পরিধান করে শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সর্বপ্রথম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতিনিধি ফারুক হোসেন ধলার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পৌর বিএনপির সদস্য জনাব রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব হেলালের নেতৃত্বে ঘাটাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিএনপির পক্ষ থেকে ভাষাশহীদদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ গড়ার শপথ পাঠ করা হয়। শপথ বাক্য পরিচালনা করেন বিএনপির নেতা জনাব আবু বকর সিদ্দিক।

মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষাশহীদদের স্মরণে এমন আয়োজনে ঘাটাইলবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়