Sunday, April 19, 2026
spot_img
হোমঅপরাধঘাটাইল পৌরসভা বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ২ হাজার টাকা

ঘাটাইল পৌরসভা বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ২ হাজার টাকা

ঘাটাইল পৌরসভা বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ২ হাজার টাকা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ৩:১৫ ঘটিকায় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার ঘাটাইল পৌরসভা বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয় এবং পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না তা যাচাই করা হয়। এ সময় এক ব্যবসায়ীকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ০১টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি না করা, ক্রেতাদের কাছে স্পষ্টভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ধরনের অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়