Thursday, June 4, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে বনের সীমানায় করাত কল উচ্ছেদ অভিযান

ঘাটাইলে বনের সীমানায় করাত কল উচ্ছেদ অভিযান

টাঙ্গাইলের ঘাটাইলে বনের সীমানায় গড়ে উঠা অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ করাতকল মালিক মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা, করাতকল সম্পূর্ণরূপে অপসারণ ও মালামাল জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বনের সীমানায় অবৈধ করাতকল স্থাপন করে ব্যবসা করে আসছিলো মনিরুজ্জামান নামে এক ব্যক্তি। পরে আজ সকালে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও করাতকল অপসারণ ও মালামাল জব্দ করে বনবিভাগের জিম্মায় দেয়া হয়। বন উজাড় প্রতিরোধে বনের সন্নিকটে অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়