“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা’ গড়বে আগামী শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঘাটাইল উপজেলা প্রশাসন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি, মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাফিউল আলম,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল হান্নান সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন







