Wednesday, April 29, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঘাটাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঘাটাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্য

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় মোঃ রনি মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট সংলগ্ন শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ডিউটি অফিসার এএসআই মোঃ সায়েম হোসেন।
নিহত রনি মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার জটাবাড়ী এলাকার জহুর আলীর ছেলে। তিনি মধুপুর তৌফিক প্লাজায় দোকান ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি মোটরসাইকেলযোগে মধুপুর থেকে ঘাটাইলের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শাহপুর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এএসআই মোঃ সায়েম হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করায় এর চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘাটাইল থানা এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে এবং ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়