Thursday, April 30, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন  টাঙ্গাইল জেলা প্রশাসক।

মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করেন ঘাটাইল উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির জন্য এবং উন্নত মেধা মননের ক্ষেত্রে এমন ধারাবাহিক আয়োজন অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি, জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাফিউল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা,বাহাউদ্দিন সারোয়ার রিজভী, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক সহ আরো অনেকে।

এ সময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে  স্কুল ব্যাগ,টিফিন বক্স সহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়